|
দুই নেপালি ফুটবলকন্যার ফরাশগঞ্জ-রোমাঞ্চ
নতুন সময় ডেস্ক
|
![]() দুই নেপালি ফুটবলকন্যার ফরাশগঞ্জ-রোমাঞ্চ তবে সিনিয়র শামসুন্নাহার ছাড়া রক্ষণে সেই অর্থে পরীক্ষিত কেউ নেই। সেই অভাব পূরণে নেপাল থেকে দুজন ডিফেন্ডার উড়িয়ে এনেছে লালকুঠির ক্লাব। একজন পূজা রানা অন্যজন শামিক্ষা ঘিমিরে। বৃহস্পতিবার ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১০-০ গোলের জয়ে তাদের অবদানও কম নয়। পূজা রানা মাগার বলেন, ‘সবার আগে আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুব ভালো খেলেছে। ম্যাচটি আমি সত্যিই উপভোগ করেছি।’ বাংলাদেশে এর আগে নেপাল জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে গেছেন পূজা। ঢাকার আবহাওয়া, পরিবেশ জানা তার। ক্লাবের আতিথেয়তা এবং দর্শকদের উৎসাহ উপভোগ করছেন, ‘সবাইকে নমস্কার। বাংলাদেশ নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখানে আসতে পেরে আমরা খুব খুশি। অনেক উপভোগ করছি। ফরাশগঞ্জে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত’ বলেছেন পূজা। পূজা আরও বলেন, ‘এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। টিম ম্যানেজার, সতীর্থরা-সবাই খুব ভালো। আমরা সত্যিই খুশি।’ ফরাশগঞ্জ দল নিয়ে আশাবাদী পূজা, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। দেখা যাক কী হয়।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
