|
ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে একথা লিখেছেন ট্রাম্প। অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতিতে ইরানে প্রায় এক সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলার মধ্যে বৃহস্পতিবার সহিংসতায় অন্তত ৬ জন নিহত হয়। এরপরের দিনই ট্রাম্প ট্রুথ স্যোশালে ইরানকে হুঁশিয়ার করেন। তিনি লেখেন, “যদি ইরান নিরীহ বিক্ষোভকারীদের নির্মম ভাবে গুলি করে হত্যা করে, যেটা তাদের রীতি, তাহলে যুক্তরাষ্ট্র তাদেরকে উদ্ধার করতে আসবে। আমরা তৈরি রয়েছি। প্রয়োজনে আমরা যেতেও প্রস্তুত।” ইরান কর্তৃপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারে তা খোলাসা করে বলেননি ট্রাম্প। তবে গতবছর জুনে ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা চলেছিল। এর জবাবে ইরান কাতারের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এবার ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদেরকে হত্যার হাত থেকে বাঁচাতে হস্তক্ষেপ করার যে হুঁশিয়ারি দিয়েছেন, তারও জবাব দিয়েছেন ইরনের সর্বোচ্চ ধরমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঊর্ধ্বতন উপদেষ্টা আলি লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প ইরানে হস্তক্ষেপ করলে তার সতর্ক থাকা উচিত। কারণ, তাতে মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। ইরানের অভ্যন্তরীন বিষয়ে ট্রাম্পের যে কোনও হস্তক্ষেপ এ অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ধ্বংস হবে।” ইরানে সপ্তাহখানেক আগে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেহরান-সহ দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি অশান্ত। রোববার থেকে এ পর্যন্ত নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে মানুষের মৃত্যুর খবর এসেছে। লোর্ডেগান, কুহদাশত এবং ইসফাহান-সহ একাধিক জায়গা থেকে বিক্ষোভকারীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতও হয়েছে অনেকে। বিক্ষোভ দমাতে ধরপাকড়ও চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
