|
নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি জনপ্রিয় এই কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের নতুন বছরের একমাত্র চাওয়া—কপালের টিপটি ঠিকঠাকমতো পরতে পারা! বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্নিগ্ধ স্থিরচিত্র প্রকাশ করেন সুমি। ক্যাপশনে নিজের এই অদ্ভুত অথচ শৈল্পিক ইচ্ছার কথা জানিয়ে তিনি লেখেন, ‘নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।’ সুমির এ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন প্রিয় শিল্পীকে। সুমির সাধারণ সাজের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করত।’ শিজুল ইসলাম নামের আরেক অনুরাগী লিখেছেন, ‘ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।’ শিল্পীকে পরামর্শ দিয়ে রাফি নামের একজন লিখেছেন, ‘লাল টিপ পইরেন।’ ভক্তদের ভালোবাসার এই মন্তব্যের ভিড়ে উঠে এসেছে সুমির প্রতি তাদের প্রত্যাশার কথাও। আল আমিন নামের এক শ্রোতা আবদার করে লিখেছেন, ‘নতুন বছরে নতুন গান চাই আপু।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
