|
গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি আনিসুল ইসলামকে সংবর্ধনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি আনিসুল ইসলামকে সংবর্ধনা শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় বোর্ডবাজারের স্থানীয় ‘রাধুনী রেস্তোরাঁয়’ উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার নির্বাহী সদস্য নুরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দিপু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক গাজী মামুন। বক্তারা বলেন, আনিসুল ইসলামের মতো নিষ্ঠাবান ব্যক্তি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়া আরো বক্তব্য রাখেন সংস্থার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ ডাঃ শওকত আলী, নির্বাহী সদস্য শামসুদ্দিন জুয়েল, হালিম মাস্টার, সদস্য নাজমুল ইসলাম শ্যামল, সাদিকুর রহমান ও রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নবনির্বাচিত সহ-সভাপতিকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনার জবাবে আনিসুল ইসলাম সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ন্যায়ের পথে থেকে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
