ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক কর্মসূচি
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 7:52 PM

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক কর্মসূচি

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক কর্মসূচি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শোক কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়সহ সংশ্লিষ্ট স্থানে কালো ব্যাজ ধারণ করা হয়। পাশাপাশি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠকরা অংশগ্রহণ করেন।

শোক কর্মসূচিতে বক্তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশ ও জাতির জন্য যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।

দোয়া ও মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status