ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
আচরণবিধি লঙ্ঘনে ছাড় নয় : মোঃ আলী সুজা
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 7:48 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 30 December, 2025, 8:11 PM


আচরণবিধি লঙ্ঘনে ছাড় নয় : মোঃ আলী সুজা

আচরণবিধি লঙ্ঘনে ছাড় নয় : মোঃ আলী সুজা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুর উপজেলায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সর্বাত্মক নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন বদ্ধপরিকর। আচরণবিধি লঙ্ঘনকারী কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে সব রাজনৈতিক দলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দীর্ঘ ১৭ বছর পর গত সোমবার দিনভর উজিরপুর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামীসহ মোট ৬ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নির্বাচন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়ন দাখিলকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

উজিরপুর উপজেলার ভোটার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, পুরুষ ভোটার: ১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন, মহিলা ভোটার: ১ লক্ষ ১৬ হাজার ২৯ জন, হিজরা ভোটার: ১ জন
মোট ভোটার সংখ্যা: ২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন, মোট ভোটকেন্দ্র: ৮৪টি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status