|
২ জানুয়ারি হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২ জানুয়ারি হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষক নিয়োগ কমিটি একটি বৈঠকে বসেছিল। সেখানে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে এ নিয়োগ পরীক্ষা পরবর্তীতে কবে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী। অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
চাঁদপুরের মুসলিম তরুণীর বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হয়ে খাগড়াছড়িতে বিয়ে, সম্প্রীতির ভিন্ন চিত্র
কুড়িগ্রামের হাওয়া আক্তার সন্তান জন্মদিয়ে ৩ দিন পর দিলেন এসএসসি পরীক্ষা
জ্বালানি সংকটেও তৈরি পোশাক খাতের রপ্তানিতে বাধা আসতে দেবে না সরকার: গাজীপুরে শ্রমমন্ত্রী
