|
মনোনয়ন জমার শেষ দিন
ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ বাকি দুই প্রার্থীর মনোনয়ন দাখিল
আবির হোসেন আবু, মধুখালী
|
![]() ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ বাকি দুই প্রার্থীর মনোনয়ন দাখিল একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান। ![]() ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ বাকি দুই প্রার্থীর মনোনয়ন দাখিল উল্লেখ্য, ফরিদপুর-১ সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ উপজেলা থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান। ![]() ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ বাকি দুই প্রার্থীর মনোনয়ন দাখিল এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল পাঁচটার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
