ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ওসমান হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 11:53 AM

ওসমান হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ওসমান হাদি হত্যাকাণ্ড: শেরেবাংলা নগর থানায় ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। ২৩ ডিসেম্বর মামলাটি করা হয়। 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম সোমবার তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এস নজরুল ইসলাম গত রোববার সংবাদ সম্মেলনে বলেন, হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে হাদি হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২টি গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক হিসাবের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status