ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 22 December, 2025, 11:17 AM

খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ

খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ

খাগড়াছড়িতে আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎসবমুখর রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, উৎসব চলাকালে গির্জা ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল জোরদার করা হবে। পাশাপাশি নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তৎপরতা সক্রিয় রাখা হবে, যাতে ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়সহ সকল নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।

খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ

খাগড়াছড়িতে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট: নাশকতা রোধে কঠোর অবস্থানে জেলা পুলিশ

মির্জা সায়েম মাহমুদ আরও বলেন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা আইন ভঙ্গের চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত চার্চের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং উৎসবকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, জেলা পুলিশ ও স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়িতে এবার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণ, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status