ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 December, 2025, 10:59 AM

রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

রেকর্ড গড়া হলো না ইংল্যান্ডের, ২ ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

শেষ পর্যন্ত অপরাজিতই থাকলেন ব্রাইডন কার্স। না, কোনো মাইলফলক গড়েননি। তবে যেভাবে দৃঢ়চেতা মনোভাবে ব্যাটিং করছিলেন, ইংলিশ সমর্থকদের মনে ভিন্ন কিছু উঁকি দিলেও দিতে পারে। তবে জেমি স্মিথ ও উইল জ্যাকসের বিদায়ের পরই হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের রেকর্ড গড়ে জেতা হলো না। ৮২ রানে জিতে প্যাট কামিন্সের দল দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ বাগিয়ে নিয়েছে।

অ্যাডিলেডে সর্বশেষ ১২৩ বছর আগে ৩০০ বা এর বেশি রান তাড়া করে টেস্টে জয়ের নজির দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল এই সিরিজে আগের পাঁচ ইনিংসে একবারও তিনশ পেরোতে না পারা ইংল্যান্ডের সামনে। যদিও তাদের সামনে লক্ষ্যটা ৪৩৬ রানের, যা প্রায় অসম্ভবই। ৬ উইকেটে ২০৭ রান তুলে চতুর্থ দিন শেষ করায় ইংলিশদের স্বপ্নটা আরও ফিকে হয়ে ওঠে। তবে স্মিথ-জ্যাকস-কার্স আশা দেখিয়েছেন বটে। কিন্তু অজি বোলারদের সামনে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়েছে ৩৫২ রানে।

বিস্তারিত আসছে…

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status