|
গাজীপুরে অবৈধ ইটভাটার চিমনি, কিলন উচ্ছেদ; বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে অবৈধ ইটভাটার চিমনি, কিলন উচ্ছেদ; বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামের আরএলবি (RLB) নামক পরিবেশ ছাড়পত্রবিহীন ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার চিমনি ও কিলন উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পোনাশাড়ি গ্রামের এমএসবি (MSB) নামক পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সবিহীন আরেকটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। এ সময় উভয় ইটভাটায় মজুত থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অবৈধ ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান এবং পরিদর্শক রকিবুল হাসান। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আরেফিন বাদল বলেন, পরিবেশ দূষণ রোধ ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করলেন কৃষি সচিব
