ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
রাজস্থলীতে যথামর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 12:46 PM

রাজস্থলীতে যথামর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রাজস্থলীতে যথামর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধে শেষে  ১৬ ডিসেম্বর  বাংলাদেশ স্বাধীন হয়।পরের বছর থেকে এই স্বাধীনতাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা শহীদ মিনার চত্বরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনার তুঙ্গে বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক শ্রদ্বাঞ্জলী মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সকাল ৮ টায়  রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এসময় পুলিশ, আনসারসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
 
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা,রাজস্থলী থানা ওসি এরশাদ হোসেন ,উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নওশেদ খান,রাজস্থানী প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মী, উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২/৩ দিন ব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের চেতনায় ধারণ জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status