১৬ ডিসেম্বর একটি তারিখ নয়,শহীদদের রক্তে গড়া বাংলাদেশ-ইউএনও আলী সুজা
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 12:30 PM
১৬ ডিসেম্বর একটি তারিখ নয়,শহীদদের রক্তে গড়া বাংলাদেশ-ইউএনও আলী সুজা
১৬ ডিসেম্বর একটি তারিখ নয়, এটি একটি স্মরনীয় বিজয়ের দিন। এ বিজয়ের দিনে দূর্ণীতি মুক্ত দেশ গড়ার অঙ্গিকার করছি। তা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে জনসেবা করে যাবো। শ্রদ্ধা ভরে স্মরন করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। বাংলাদেশের সোনার ছেলেদের রক্তে গড়া আমাদের সোনার বাংলাদেশের সুনাম ধরে রাখতে সকল মানুষকে দেশপ্রেমীক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে হবে-উজিরপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন-উজিরপুর উপজেলা মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠানে মানবিক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এসব কথা বলেন। পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শূভ সুচনা,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উজিরপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সন্মানে সংবর্ধনা অনুষ্ঠান,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা,বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতীয় শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন,ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুদ সরদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, মোঃ মতিউর রহমান, আক্রাম হোসেন, এম এ জাকারিয়া, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ, হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃশহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তারসহ উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং আবেগে আপ্লূত হয়ে পরেন তিনি।