|
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
নতুন সময় প্রতিনিধি
|
![]() যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়, যা অনুষ্ঠানে বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। সার্বিকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস সোনারগাঁবাসী গভীর শ্রদ্ধা, আনন্দ ও গৌরবের সঙ্গে উদযাপন করে। এছাড়াও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় র্যালি বের হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
