|
গোয়ালকান্দি ইউপির ৫ নাম্বার ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে বিজয় দিবস ও খেলাধুলার উৎসব
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়ালকান্দি ইউপির ৫ নাম্বার ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে বিজয় দিবস ও খেলাধুলার উৎসব মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। বিজয় দিবসের আনন্দ ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মধ্যে ছিল ছোট ছেলেদের দৌড়, ছোট মেয়েদের দৌড় ও দড়ি খেলা, বিস্কুট খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, পাতিল ভাঙা, মাঝারি ও বড়দের দৌড়, লংজাম্প ও হাইজাম্প, বউ-বর, বদন খেলা এবং ভলিবল খেলা। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ নূরবক্স ফুটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, বাগমারা উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ ইউসুফ আলী প্রাং, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বকুল সরদার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন আলী ও মোঃ সাব্বির রহমান টমি। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান বাচ্চু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুনছুর রহমান, ইউপি সদস্য মোঃ মাজেদুর রহমান, সাবেক যুবদল সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুনছুর রহমান ও মোঃ আঃ সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মজনু সাখিদার। বক্তারা বলেন, মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করতেই এই আয়োজন। সন্ধ্যায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
