ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
কালিগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ঈশ্বরীপুর
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 15 December, 2025, 10:02 PM

কালিগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ঈশ্বরীপুর

কালিগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ঈশ্বরীপুর

ডিএমসি ক্লাবের আয়োজনে ডিএমসি ফুটবল উদ্যানে লক্ষ টাকার প্রাইজমানি নিয়ে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নলতা শরীফ ফুটবল একাডেমি ও ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে নলতা শরিফ ফুটবল একাডেমিকে পরাজিত করে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলটেক গ্রুপের চেয়ারম্যান এস.এম এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আকসেদুর রহমান, ডা. আরাফাত আহমেদ, হাফেজ খাইরুল বাশার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status