ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে অভিনব কৌশলে মাছ লুট: সুরঙ্গ কেটে নিষ্কাশন, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Monday, 15 December, 2025, 7:40 PM

উজিরপুরে অভিনব কৌশলে মাছ লুট: সুরঙ্গ কেটে নিষ্কাশন, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

উজিরপুরে অভিনব কৌশলে মাছ লুট: সুরঙ্গ কেটে নিষ্কাশন, ক্ষতি ৬ লক্ষাধিক টাকা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে অভিনব ও পরিকল্পিত কৌশলে একটি মাছের ঘের থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। গভীর রাতে সুরঙ্গ কেটে ঘেরের পানি নিষ্কাশন করে জাল ব্যবহার করে মাছ লুটের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের ব্রিজ বাংলাদেশ এনজিওর মালিক মোঃ জাকির বালী ও মাহমুদা খাতুনের কাছ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট জেমস প্রান্তোষ পাড়ৈ ছয় বছরের জন্য একটি জমি লীজ নেন এবং একই সঙ্গে জমি ক্রয়ের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হন।

পরবর্তীতে জেমস প্রান্তোষ পাড়ৈর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান অংশীদারিত্ব চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী মাছের ঘেরের ৫০ শতাংশ মালিকানা মেহেদী হাসানের নামে নিবন্ধিত হয়।

জেমস প্রান্তোষ পাড়ৈর মৃত্যুর পর তার বড় ভাইসহ একটি সংঘবদ্ধ চক্র ওই মাছের ঘের দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে তাপস পাড়ৈ, সাইফুল শেখ, আকরাম, শাহাদাতসহ গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলার ৩০–৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মাছের ঘেরে প্রবেশ করে।

অভিযোগ অনুযায়ী, তারা ঘেরের পাশে সুরঙ্গ কেটে পানি নিষ্কাশন করে এবং জাল ব্যবহার করে পরিকল্পিতভাবে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ঘেরের অংশীদার মেহেদী হাসান বলেন,  “ব্যবসা ও জমি ক্রয়ের জন্য জেমস প্রান্তোষ পাড়ৈ আমার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা নেয় এবং তা ব্রিজ বাংলাদেশ এনজিওর মালিককে দেয়। এরপরও আমার মালিকানাধীন ঘের থেকে সুরঙ্গ করে পানি সেচ দিয়ে মাছ লুট করা হয়েছে। প্রতিবাদ করলে আমাকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

এ বিষয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, “বিষয়টি এখনও আমাদের জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয়ভাবে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে বলেছে, আইনি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।

এদিকে সংঘবদ্ধভাবে মাছ লুটকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status