|
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান আজ সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে সংগঠনের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর শেষে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা ও সংগঠনের সকল সাবেক সভাপতিবৃন্দকে উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় বক্তব্য রাখেন বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায় প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
