ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
মীরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে প্রাণ হারালো চাচা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 15 December, 2025, 6:29 PM

মীরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে প্রাণ হারালো চাচা

মীরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে প্রাণ হারালো চাচা

চট্টগ্রামের মীরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছোড়া ইটের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫৫) উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির বাসিন্দা ও ফজলে রহমানের চতুর্থ সন্তান। অভিযুক্ত ভাতিজা হেলাল উদ্দিন নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কালাম ও তার ভাতিজা হেলাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল উদ্দিন ইট দিয়ে আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা হেলাল উদ্দিন পলাতক রয়েছে। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, আগে জমি নিয়ে তেমন কোনো বিরোধ ছিল না। হঠাৎ করেই বিষয়টি জটিল হয়ে ওঠে। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status