|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার সোমবার সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্বার করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, দেশের আইন-শৃংখলা অস্থিতিশীল করতে দুষ্কৃতিকারীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র চোরাচালান হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপালপুর এলাকায় টহল দল দুজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ থেকে ৪টি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্বার করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
