|
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড এ সময় দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়। একইসঙ্গে দেশের পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইনশৃঙ্খল নিয়ন্ত্রণের ব্যর্থ হয়েছেন। দেশের জনগনের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গত ১২ ডিসেম্বর (শুক্রবার) মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হবে। এদিকে, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
