|
শ্রমিক অসন্তোষে ৭ দিন পর কাজে ফিরেছেন পি.এন.কম্পোজিটের শ্রমিকরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রমিক অসন্তোষে ৭ দিন পর কাজে ফিরেছেন পি.এন.কম্পোজিটের শ্রমিকরা পুলিশ ও কারখানা সূত্রে জানাযায় গত ৭ ও ৮ ডিসেম্বর শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করলে ৯ ডিসেম্বর থেকে কারখানা অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অবৈধভাবে কারখানাতে সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার অপরাধে গত ১১ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২৩ ধারা অনুযায়ী ১৩৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। পুলিশ জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে গাজীপুর শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
