ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ছয় বছর পর প্রকাশ্যে এলো অপুর বিচ্ছেদের খবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 December, 2025, 10:53 AM

ছয় বছর পর প্রকাশ্যে এলো অপুর বিচ্ছেদের খবর

ছয় বছর পর প্রকাশ্যে এলো অপুর বিচ্ছেদের খবর

সংবাদ পাঠিকা মমরেনাজ মোমকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা রাশেদ মামুন অপু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে প্রেম হয় তাদের;  সেই প্রেমের পরিণতি বিয়ে, সংসার। কিন্তু তাদের এই সংসার যে বহুদিন আগেই ভেঙেছে; তা জানা গেল সদ্য। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই। 

ঘর ভেঙেছিল ছয় বছর আগেই। দুজনের সিদ্ধান্তেই ঘটে এ ঘটনা। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার চিন্তা করে গোপন রাখেন তাদের এই সিদ্ধান্ত। কিন্তু এই গোপনীয়তাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল। রোববার সামাজিক মাধ্যমে সেসবই খোলাসা করলেন অভিনেতা। 

অভিনেতা লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, দ্বিধার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনেরই সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই। এখন খুব আন্তরিক ভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধংস নয় শেষ হয়ে যাওয়া নয়।’

অপুর এই পোস্ট প্রকাশের পর রীতিমতো মন ভাঙে অভিনেতার ভক্তদেরও। যদিও পোস্টটি দেওয়ার পর সাময়িক সরিয়ে রেখেছিলেন অভিনেতা। 

জানা গেছে, অপু ও মমরেনাজের সংসারে এক ছেলে রয়েছে। সেই ছেলে অপুর সঙ্গে থাকবে বলে জানা গেছে।

অভিনয়ে এসে রাজশাহীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলে তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা রাশেদ মামুন অপু। সেই থেকে নিয়মিতভাবে নাটক ও সিনেমায় অভিনয় করে চলেছেন এবং নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি তিনি  শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status