ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালটের রং হবে ভিন্ন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 December, 2025, 7:08 PM
সর্বশেষ আপডেট: Thursday, 11 December, 2025, 7:26 PM

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালটের রং হবে ভিন্ন

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালটের রং হবে ভিন্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা আর গণভোটের ব্যালট হবে গোলাপী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় তিনি এ কথা বলেন।

নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর অংশ হিসেবে আগারগাঁওয়ের ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status