|
মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে বিদায় জানাতে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই দুইজনের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে বলে গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
