|
যুক্তরাষ্ট্রে প্রবেশে পর্যটকদের দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়া ইতিহাস
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রে প্রবেশে পর্যটকদের দেখাতে হতে পারে সোশ্যাল মিডিয়া ইতিহাস আল জাজিরার খবরে বলা হয়েছে, এই নতুন নিয়মের আওতায় পড়বেন সেই সব পর্যটকরা, যারা ইলেকট্রনিক ব্যবস্থায় (ইএসটিএ) ভ্রমণের অনুমোদন পেলে ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই জাতীয় নিরাপত্তা রক্ষা করাকে প্রধান কারণ হিসাবে দেখিয়ে সীমান্তে কড়াকড়ির নানা পদক্ষেপ নিচ্ছেন। আগামী বছর মেক্সিকো ও কানাডার সঙ্গে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। আসরটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের আগমনের আশা করা হচ্ছে। আবার ২০২৮ সালেও লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক অনুষ্ঠিত হবে। এসব আয়োজনের আগে দিয়ে নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্র সরকারের জার্নাল ফেডারেল রেজিস্টারে দেখা গেছে। এতে বলা হয়েছে, নতুন নিয়মে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ব্যবস্থায় আবেদনকারীদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের অন্তত গত ৫ বছরের ইতিহাস দিতে হবে। তবে এই স্যোশাল মিডিয়া ইতিহাসে কোন কোন তথ্য দিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বিস্তারিত কিছু বলা হয়নি। বর্তমানে ভিসা মওকুফ পাওয়া দেশগুলোর আবেদনকারীদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ) কর্মসূচিতে অল্পসংখ্যক কিছু তথ্য দিতে হয়। মাত্র ৪০ ডলার দিয়ে এই তথ্যগুলো জমা দেন আবেদনকারীরা। এই ভ্রমণ সুবিধা পান প্রায় ৪০টি দেশের নাগরিকরা। যার মধ্যে আছে ব্রিটেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান। ইএসটিএ ভ্রমণ অনুমোদন নিয়ে বহুবার যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন এসব দেশের পর্যটকরা। এই অনুমোদনের মেয়াদ থাকে দুই বছর। নতুন নিয়মে আবেদনকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের লম্বা তালিকা চাওয়া হতে পারে। যার মধ্যে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছাড়াও গত ৫ এবং ১০ বছরজুড়ে ব্যবহার করা ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার, বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাই-বোন ও সন্তানদের নাম, জন্ম তারিখ, বাসস্থান ও জন্মস্থান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
