ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ট্রাম্প গোল্ড ভিসা- চালু, যুক্তরাষ্ট্রে সরাসরি মিলবে নাগরিকত্ব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 December, 2025, 2:01 PM

ট্রাম্প গোল্ড ভিসা- চালু, যুক্তরাষ্ট্রে সরাসরি মিলবে নাগরিকত্ব

ট্রাম্প গোল্ড ভিসা- চালু, যুক্তরাষ্ট্রে সরাসরি মিলবে নাগরিকত্ব

ট্রাম্প গোল্ড ভিসা নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য গতকাল মঙ্গলবার এই ভিসা চালু করেন ট্রাম্প। প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে।

সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আসবে আবেদনের ফরম। সেই ফরম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখ ২১ হাজার ৯৬৪ টাকা)। ভিসা প্রসেসিং বাবদ এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।
এই ভিসা পেতে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।

তারপর ভিসার জন্য ১ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, যাকে কর্তৃপক্ষ ‘উপহার’ বলছে। ভিসাটি গ্রিন কার্ডের মতো কাজ করবে, অর্থাৎ এতে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার সুযোগ মিলবে।

ট্রাম্প বলেছেন, এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাথমিক নিবন্ধনেই প্রায় ১০ হাজার মানুষ এই গোল্ড কার্ড ভিসার জন্য নাম লিখিয়েছেন। তার আশা, আরো অনেকেই যোগ দেবেন।

তিনি বলেন, আমরা হাজার হাজার কার্ড দেব আর এতে বিলিয়ন ডলার আয় হবে।

লুটনিক বলেছেন, গোল্ড কার্ড প্রোগ্রাম এমন লোকদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে, যারা আমাদের অর্থনীতির জন্য উপকারী হবে। তিনি বলেন, সাধারণ গ্রীনকার্ড ধারীরা কম অর্থ উপার্জন করেন এবং তাদের পরিবারের সদস্যরা সরকারি সহায়তায় থাকার সম্ভাবনা বেশি।

তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।  

ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। অবৈধভাবে দেশে থাকা লাখ লাখ মানুষকে নির্বাসিত করেছে এবং বৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। গোল্ড কার্ড প্রোগ্রামটি এর বিপরীত, যা মার্কিন ট্রেজারির জন্য অর্থ উপার্জনের জন্য ডিজাইন করা হয়েছে।

বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, গোল্ড কার্ড- এর একটি করপোরেট সংস্করণও আছে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা দরকার এমন কর্মীদের জন্য কোনো কম্পানি যদি প্রতি কর্মীর জন্য ২মিলিয়ন ডলার জমা দেয়, তাহলে সেই কর্মীদের দ্রুত ভিসা দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status