ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 December, 2025, 3:20 PM

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

আরিফিন শুভকে চুমু, যা বললেন ঐশী

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর বহুল প্রতীক্ষিত সিনেমা নূর খুব শিগগিরই দর্শকদের সামনে আসছে। রায়হান রাফী পরিচালিত এই রোমান্টিক ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে নয়, বরং সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

দীর্ঘদিন ধরে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও সম্প্রতি প্রকাশিত অফিসিয়াল টিজার সেই কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৯ নভেম্বর মুক্তি পাওয়া মাত্র ৪২ সেকেন্ডের টিজারে দেখা যায় প্রেম, বিচ্ছেদ, আবেগ- সবকিছুর মিশ্রণ। কিন্তু টিজার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় আসে একটি চুমুর দৃশ্য। 

কয়েক সেকেন্ডের এই দৃশ্য এক রাতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। দর্শকদের একাংশ দাবি করেন, ছবির প্রচারণার জন্যই নাকি দৃশ্যটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই থেমে থাকেনি গুঞ্জন- শুভ ও ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা কথাবার্তা ছড়াতে থাকে অনলাইনে।

অবশেষে নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি দৃশ্যটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানান। 

ঐশীর ভাষায়, নূর-এ আমি অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে- এটাকে আমি পুরোপুরি অভিনয় হিসেবেই দেখি। এর বাইরে কোনও ব্যক্তিগত কিছু নয়। শুভর সঙ্গে আমার বাস্তব জীবনে কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি আরও বলেন, অভিনয়ের প্রয়োজনে পরিচালক যে দৃশ্যটা প্রয়োজন মনে করেন, শিল্পী হিসেবে সেটাই করতে হয়। চুমুর দৃশ্য না থাকলে হয়তো কোনো ধাক্কাধাক্কির দৃশ্য কিংবা চড় মারার দৃশ্য থাকতে পারত। এগুলো চরিত্রের অনুভূতি প্রকাশের অংশ মাত্র।

এদিকে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন ঐশী। বর্তমানে তিনি শাকিব খানের বিপরীতে সোলজার ছবির শুটিংয়ে যুক্ত আছেন। ছবিটির বেশিরভাগ দৃশ্যের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। 

অন্যদিকে নূর- যেখানে শুভ-ঐশী জুটি তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করেছেন- সেটি আসছে ১০ ডিসেম্বর বায়োস্কোপ প্লাসে। ছবিটি মুক্তির আগে এমন আলোচনার জন্ম নেওয়ায় নির্মাতা ও অভিনেতাদের মধ্যে যেমন প্রত্যাশা বেড়েছে, তেমনি দর্শকরাও অপেক্ষা করছেন দেখতে যে সিনেমাটি তাদের কতটা চমক দিতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status