|
রেড সি উৎসবে ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি, ডাকোটা-জেসিকার সঙ্গে ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() রেড সি উৎসবে ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি, ডাকোটা-জেসিকার সঙ্গে ছবি ভাইরাল উদ্বোধনী দিনে অংশ নেন হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা ও ফিফটি শেডস অব গ্রে-খ্যাত ডাকোটা জনসনও। তাদের সঙ্গে ঐশ্বরিয়ার সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা এবং একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা এই ত্রয়ীকে ‘অপ্রত্যাশিত কিন্তু মনোমুগ্ধকর তারকামিলন’ বলে মন্তব্য করছেন। ছবিতে তাদের সঙ্গে ছিলেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান জমানা আল রশিদ। রেড কার্পেটে ঐশ্বরিয়া হাজির হন সাদা-কালো ব্লেজার স্টাইলের একটি পোশাকে, যাতে সোনালি কারুকাজ নজর কাড়ে। অন্য লুকে দেখা যায় ডলচে অ্যান্ড গাবানার কালো সিল্ক গাউনে-যা সম্পূর্ণ করেন পান্নার নেকলেস ও স্মোকি আই মেকআপে। তার এই আভিজাত্যপূর্ণ স্টাইল সবার প্রশংসা কুড়িয়েছে। মাত্র পাঁচ বছরে রেড সি উৎসবটি বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। উদ্বোধনী আসরে অতিথিদের স্বাগত জানান চেয়ারম্যান জমানা আল রশিদ ও উৎসব পরিচালক মোহাম্মদ আল-তুর্কি। এ বছর ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ কিংবদন্তি মাইকেল কেইনসহ কয়েকজন বরেণ্য শিল্পীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বলিউড থেকে ঐশ্বরিয়ার পাশাপাশি অংশ নিচ্ছেন কৃতি স্যাননও। শুক্রবার উৎসবের একটি বিশেষ সেশনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
