|
ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রশক্তির নেত্রী শ্যামলীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন। রাজনৈতিক অঙ্গনের দুই তরুণ নেতৃত্বের জীবনের এই নতুন অধ্যায়কে দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ফেসবুক আইডিতে নবদম্পতির ছবিসহ এক পোস্ট দিয়ে বিয়ের তথ্য প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের অনুপ্রেরণা ও রাজনৈতিক অঙ্গনের অভিন্ন লক্ষ্য দুজনকে আরও কাছে এনেছে। এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে উল্লেখ করেন শারমিন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। পারিবারিক সূত্র জানায়, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। সংগঠনে দায়িত্বশীল ও সক্রিয় একজন নেত্রী হিসেবে তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
