ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ১ মাঘ ১৪৩২
বাকৃবিতে পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 December, 2025, 6:58 PM

বাকৃবিতে পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বাকৃবিতে পশুপালন অনুষদের ২১তম ব্যাচের ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি)পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশীপের ২১তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এই সমাপনী অনুষষ্ঠানের আয়োজন করে পশু পালন অনুষদ।

অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক তানভির আহমেদ ও জেসমিন আক্তার বৃষ্টি এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলা ইউকে এগ্রো প্রোডাক্টস্ লিমিটেড এর পরিচালক ও সিইও মো: জাহিদুল ইসলাম ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: রুহুল আমিন। 

ইন্টার্নশীপ কার্যক্রমের উপর বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অধ্যাপক ড. বাপন দে। ইন্টার্শীপ প্রোগ্রাম সমাপ্তকারী ছাত্র-ছাত্রী রুহুল ইমরান চৌধুরী এবং শ্রাবণী রায় তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন । এছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর ড. সামসুল আলম ভূঞা, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মো: রকিবুল ইসলাম খান। 

প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'ইন্টার্নশীপ প্রোগ্রাম নিশ্চিতভাবেই অনেক শিক্ষার্থীদের জীবনকে নতুন ধারায় প্রবাহিত হতে সাহায্য করেছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কার্যকর সমন্বয় গড়ে তোলা যায়।ইতোমধ্যে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছে। আগামী বছরে পশু পালন অনুষদের প্রত্যেক ইন্টার্নকে ইন্টার্নি রিপোর্ট হাতে লিখে জমা দিতে হবে । তোমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠতে হবে যেনো তোমাদের চাকরির পেছনে ছুটতে না হয় বরং দক্ষতার জন্য কর্মের সুযোগ তোমাদের নিকট চলে আসে।'

তিনি আরও বলেন , 'জ্ঞান অর্জনই সবচেয়ে বড় শক্তি এবং তোমরা যদি যথোপযুক্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে তাহলে কোন বাধাই তাদের দমাতে পারবেনা।'

উল্লেখ্য, ৩২জন শিক্ষকের তত্ত্বাবধানে চারটি কোর্সের মাধ্যমে ছয়মাস মেয়াদি ১২ ক্রেডিটের এই ইন্টার্নশীপ প্রোগ্রামে ২৯টি গ্রুপে সর্বমোট ১৬৯ জন শিক্ষার্থী তাদের কোর্স সম্পন্ন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status