ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 9:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 December, 2025, 9:52 PM

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত

মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত

'বিএনসিসি' রমনা রেজিমেন্ট এর নির্দেশনায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্লাটুন গত ৩০ নভেম্বর আয়োজন করে 'Fire Fighting Management Course'। এতে অংশগ্রহণ করে বিএনসিসি রমনা রেজিমেন্টের ৩ ব্যাটালিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেটরা এবং ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স এর এক দল চৌকষ ফায়ার ফাইটারবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার শারমিন আফরোজ।

কোর্সের অংশ হিসেবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সাহসিকতার সাথে মোকাবিলা করার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। বিশেষ পর্বে অডিটোরিয়ামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভূমিকম্পের সময় কী কী করণীয় সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়।

আয়োজন করেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (PUO) শারমিন আফরোজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এইচ এম অলিউল্লাহ।

এই অনুষ্ঠানের কোর্সের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করা এবং ফায়ার ফাইটিংয়ের মৌলিক দক্ষতা প্রদান করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status