|
হালদা নদীতে ১৯ মন মাছের পোনা অবমুক্ত
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হালদা নদীতে ১৯ মন মাছের পোনা অবমুক্ত বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হালদা নদীর সত্তারঘাট ব্রীজ এলাকায় মৎস্য অধিদপ্তরের আওতায় রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ পোনা অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এবং সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালদা প্রকল্প পরিচালক মো. নাজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসুসহ অন্যান্য কর্মকর্তারা। রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে রাউজান ও হাটহাজারীর বিভিন্ন সরকারি হ্যাচারি থেকে উৎপাদিত এসব ১৯ মন পোনা হালদা নদীতে অবমুক্ত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
