ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
উজিরপুরের কালিহাতায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 3 December, 2025, 7:03 PM

উজিরপুরের কালিহাতায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

উজিরপুরের কালিহাতায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) আসরের নামাজ শেষে কালিহাতা নতুন বাড়ি জামে মসজিদের ময়দান প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল–২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায়।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাওলাদার এবং সঞ্চালনা করেন বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন সিকদার, সাবেক সভাপতি আঃ হালিম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ী, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, প্রবাসী মোঃ সবুজ ফকির, কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান খান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আবেগাপ্লুত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুস্থ হয়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে শত শত স্থানীয় মানুষ ও নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status