|
শেরপুরে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবদ সমাবেশ
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবদ সমাবেশ বুধবার (৩ ডিসেম্বর) সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা ওইসবের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি নকলা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পুরাতন সিনেমা হলমোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মুফতি আননসারুল্লাহ তারার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল জলিল, মুফতি মনির আহমেদ হালিমী, হাফেজ ছায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমী, রাইহান আল মাহদী, মুফতি লুৎফর রহমান মাদানী প্রমুখ। সমাবেশ শেষে বাউল শিল্পী আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
