ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 1 December, 2025, 8:09 PM

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন-সিটিজেএ।

এ সময় জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে সময় সংবাদের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টিভির জেলা প্রতিনিধি সোহান মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির সংবাদ সংগ্রহকালে জেলার উদীয়মান দুই তরুন সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হন গত ২৭ নভেম্বর সন্ধ্যায়। সাংবাদিক পরিচয় দিয়েও তারা সন্ত্রাসীদের হাত থেকে পরিত্রাণ পাননি। 

এ নিয়ে গোমস্তাপুর থানায় অভিযোগ করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আর তাই যে বা যারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছেন তাদের অতিদ্রæত আইনের আওতায় আনতে আইন শৃংখলা বাহিনীর প্রতি জোড় দাবী জানানো হয় মানববন্ধন থেকে।

প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলা-উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status