ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর মরদেহ উদ্ধার
আব্দুল্লাহ আল ফরহাদ, কক্সবাজার
প্রকাশ: Monday, 1 December, 2025, 7:48 PM

কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজারে বিউটি পার্লার থেকে তরুণীর মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরে বিউটি পার্লার থেকে নাদিয়া ইসলাম ঝিমি (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের বৌদ্ধমন্দির সড়কের ঝিমি’স মেকওভার অ্যান্ড বিউটি সেলুন নামের বিউটি পার্লারের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

নাদিয়া ইসলাম ঝিমি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার জাফর আলমের মেয়ে। তিনি শহরের বার্মিজ মার্কেট এলাকায় ঝিমি মেকওভারসহ দুই বিউটি পার্লারের মালিক ছিলেন।

একাধিক সূত্রে জানা গেছে, নাদিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনের বাড়ি শহরের টেকপাড়া এলাকার কামাল ম্যানশনে। গত প্রায় বছরখানেক আগে স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করার খবর জানতে পারেন তিনি। পরে অভিমান করে নাদিয়া বাপের বাড়ি চলে আসেন।

নাদিয়ার বাবা জাফর আলম জানান, রোববার বিকেল ৩টার দিকে নাদিয়া ইসলাম ঝিমি নিজের প্রতিষ্ঠানে কাজের কথা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হন। তিনি প্রতিদিন রাতে কাজ শেষ করে বাসায় ফিরলেও রোববার ফেরেননি। মাঝে মধ্যে কাজের চাপ থাকলে রাতে বাসায় ফিরতেন না। রোববার রাত ১১টার দিকেও বাসার লোকজনের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিল। ওইসময় কাজ থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন বলেও জানান।

জাফর আলম জানান, সোমবার সকালেও নাদিয়া বাসায় না ফেরায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা একাধিক মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা চালান। কিন্তু কোনো ধরনের সাড়া না পাওয়ায় খোঁজ নিতে মেয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যান। মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন। এসময় নাদিয়াকে সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণার কথা জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পর মৃত্যুর কারণসহ রহস্য উদ্?ঘাটন সম্ভব হবে। বিকেলে মৃতদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ইলিয়াছ খান।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status