ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর দুই সহযোগি আটক
মনির হোসেন, মোংলা
প্রকাশ: Saturday, 29 November, 2025, 2:58 PM

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ  দস্যু বাহিনীর দুই সহযোগি আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দস্যু বাহিনীর দুই সহযোগি আটক

গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

এসময় দস্যুদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

২৯ নভেম্বর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর  শনিবার ভোর ৬ টায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া এর আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়।

আটক দুই বনদস্যু হলেন- ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭)।  তারা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status