|
উজিরপুরে কৃষকদল নেতার ওপর সন্ত্রাসী হামলা: হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ, আহত হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
|
![]() উজিরপুরে কৃষকদল নেতার ওপর সন্ত্রাসী হামলা: হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ, আহত হাসপাতালে অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে গালার স্ট্যান্ড এলাকায় বাদল মোল্লার চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসী সোহাগ হাওলাদার (৪২), সুমন হাওলাদার (৩৫), শাওন হাওলাদার (৩০), বাচ্চু মোল্লা (৫২)সহ অজ্ঞাত আরও ৪–৫ জন। হামলার সময় মিজানুর রহমান ডাক চিৎকার করলে হামলাকারীরা তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের ভাই আনিচুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে উল্লিখিত অভিযুক্তরা পলাতক রয়েছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অপরদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহত মিজানুর রহমানের পরিবার |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
