|
যশোরের রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের রাজারহাট বিকে সিটিতে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।গত ২৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের বি কে সিটিতে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
