ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দীঘিনালায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস
মোঃ লোকমান হোসেন,দীঘিনালা
প্রকাশ: Thursday, 20 November, 2025, 11:52 AM

দীঘিনালায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস

দীঘিনালায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোডাউন নির্বাচনী মাঠে নতুন উচ্ছ্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলায় চোখে পড়ার মতো মোটরসাইকেল  শোডাউন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় মেরুং ইউনিয়ন থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল শোভাযাত্রা পুরো উপজেলায় নির্বাচনী আমেজ তৈরি করে।

দীর্ঘ মোটরসাইকেল বহর যখন দীঘিনালার বিভিন্ন সড়ক অতিক্রম করে, তখন পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খাগড়াছড়ি-২৯৮ আসনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা কাউসার আজিজি নিজে নেতৃত্ব দেন পুরো শোডাউনে। তাঁর উপস্থিতিতে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় মেরুংসহ উপজেলাব্যাপী রাস্তা।

শোডাউনের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন কাউসার আজিজি। হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন কামনা করে তিনি তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা।

মাওলানা কাউসার আজিজি বলেন—জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা কাজ করছি। হাতপাখায় একটি মূল্যবান ভোট আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবে। উন্নয়ন, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই।

শোডাউন শেষে স্থানীয় ভোটারদের মধ্যেও ব্যাপক আলোচনা দেখা যায়। অনেকেই এই নির্বাচনী শোভাযাত্রাকে দীঘিনালায় একটি নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status