ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
গাজীপুর কারাগারে এক হাজতির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 November, 2025, 11:46 AM

গাজীপুর কারাগারে এক হাজতির মৃত্যু

গাজীপুর কারাগারে এক হাজতির মৃত্যু

গাজীপুর জেলা কারাগারে মো: সিদ্দিক মিয়া (৩৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কারা অভ্যন্তরে তিনি হঠাৎ অসুস্থ বোধ করায় কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।
অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসাধীন মৃত ঘোষণা করেন।

মৃত সিদ্দিক মিয়া গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের গণমাধ্যমকে জানান, নগরীর সদর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলায় শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে সিদ্দিক মিয়াকে কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্দিক মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়।’

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার তড়ৎপাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে উপস্থাপন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ময়নাতদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status