ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 November, 2025, 11:41 AM

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার ঐতিহাসিক রায় ঘোষণার পর গাজীপুর মহানগরীর টঙ্গী ও গাছা এলাকায় অভূতপূর্ব আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। বিএনপি, জামায়াতের নেতা-কর্মীরা রায়কে স্বাগত জানিয়ে মিছিল, শোভাযাত্রা এবং সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

রায় ঘোষণার দিন সোমবার (১৭ নভেম্বর) দুপুরের পর থেকেই টঙ্গী ও গাছা এলাকার রাজপথে নেমে আসেন উল্লাসিত জনতা। টঙ্গীতে এই আনন্দ উদযাপনের কেন্দ্রে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং অপর স্থানীয় নেতা শাহিনুর সরকার রনি। তাদের নেতৃত্বে টঙ্গীর প্রধান সড়কগুলোতে এক বিশাল আনন্দ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শত শত নেতাকর্মী ও সমর্থক এই শোভাযাত্রায় অংশ নেন, রায়কে 'দেশের মানুষের ন্যায়বিচারের বিজয়' বলে স্লোগান দেন নেতাকর্মী সমর্থকরা।

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

একইভাবে, টঙ্গীর চেরাগ আলী এলাকায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির পশ্চিম থানা আহবায়ক প্রভাষক বশির আহমেদের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এছারা টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার রায়কে স্বাগত জানিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি রায়কে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন। তিনি বলেন, "এই রায় দেশের গণতন্ত্রকামী জনতার দীর্ঘদিনের অপেক্ষার ফল। আজকে এ রায়ে দেশের সকল মানুষ স্বস্তি পেয়েছে।"

অন্যদিকে, গাজীপুর মহানগরীর গাছা থানায় আনন্দ-উল্লাসের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় থানা আমির মিয়াজউদ্দিন মাস্টার। তাঁর নেতৃত্বে এলাকায় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেলে চেপে বিভিন্ন স্লোগান দিয়ে এই রায়কে স্বাগত জানিয়ে আনন্দোৎসবে মেতে উঠেন।

স্থানীয় নেতারা এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে বাংলাদেশের রাজনীতিতে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেন, গণ-অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঠিক বিচার হয়েছে।

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

শেখ হাসিনার রায় কেন্দ্রীক গাজীপুরে আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক বিভেদের পর প্রধান বিরোধী রাজনৈতিক শিবিরগুলোর এই প্রকাশ্য উল্লাস প্রমাণ করে, গত বছরের গণ-অভ্যুত্থান এবং এই রায়ের প্রভাব তৃণমূলের রাজনীতিতে সুদূরপ্রসারী হবে।

রায় ঘোষণার পর টঙ্গী ও গাছা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে দেখা গেছে মাঠে। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার সকালে এ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সবশেষ আজ সোমবার এ মামলার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status