ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা প্রচারনায় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 November, 2025, 7:45 PM

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা প্রচারনায় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা প্রচারনায় সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। 

আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ উপহার দিব।

সোমবার (১৭ নভেম্বর)  বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সম্প্রীতি সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নেতাকর্মীদের উদ্যেশ্যে সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিতে তিনি বলেন, এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো। 

বারদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাজান মেম্বার, সাধারণ সম্পাদক  মোতালেব হোসেন,  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status