ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মা, রক্ত দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Monday, 17 November, 2025, 7:42 PM

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মা, রক্ত দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় আহত মা, রক্ত দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু

যশোরে মর্মান্তিক এক ঘটনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাকে হাসপাতালে দেখতে এসে রক্তাক্ত দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে। আহত নারী সিমা ধর (৬৫) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী হিসেবে কর্মরত। পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে তিনি যশোর বেজপাড়া এলাকার বাসা থেকে সিএনজি যোগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। 

পথিমধ্যে যশোর কোতোয়ালী থানার চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্স সিএনজি গাড়িটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

এসময় তার ছেলে পলাশ ধর (৪৫) মাকে দেখতে হাসপাতালে আসেন। মায়ের রক্তাক্ত শরীর দেখে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মায়ের চিকিৎসা এখনো চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।পুলিশ বলছে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অ্যাম্বুলেন্সটি শনাক্তে কাজ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status