ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম- ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 17 November, 2025, 7:38 PM

কুড়িগ্রাম- ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম- ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

সংসদীয় আসন কুড়িগ্রাম- ৪ এ বিএনপি'র ঘোষিত প্রার্থী আলহাজ মোঃ আজিজুর রহমানের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র  মহিলাদলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপিকে কুড়িগ্রাম -৪ আসনের এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম চিলমারীর রমনা ঘাটে সংসদীয় এলাকা কুড়িগ্রাম-৪ এর রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলার জনসাধারণ বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন।

এ-সময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়  শতশত নারী ও পুরুষ। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন কৃষকদল চিলমারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জাতীয়তাবাদী মহিলাদল চিলমারী উপজেলা শাখার সিনিয়র সভাপতি রোকাইদা আক্তার লুনা, যুগ্ম আহবায়ক যুবদল ও সাবেক সভাপতি ছাত্রদল রমনা ইউনিয়ন শাখার নুর আমিন সরকার, যুগ্ন আহবায়ক সেচ্ছাসেবক দল চিলমারী উপজেলা শাখার মোঃ রাসেদ রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য আন্জুয়ারা প্রমুখ।

এ-সময় মুজিবুর রহমান রহমান বলেন ২৮ কুড়িগ্রাম -৪ আসনে দীর্ঘদিন জনগণের সুখে- দুঃখে মেহনতি মানুষের উন্নয়নে কাজ করেছেন মমতাজ হোসেন লিপি। নুর আমিন সরকার বলেন, কুড়িগ্রাম - ৪ আসনে একই পরিবারের আপন দুই ভাই বিএনপি ও জামায়াত প্রার্থী থাকায় সাধারণ ভোটাররা বিপাকে পড়েছেন।

এ-বিষয়ে জানতে চাইলে মমতাজ হোসেন লিপি বলেন, আমি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দীর্ঘদিন যাবৎ এই আসনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমার এই আসনে নারী ভোটারের সংখ্যা বেশি থাকায় আমি দীর্ঘদিন যাবৎ নারীদের নিয়ে নিঃস্বার্থ ভাবে দলীয় কাজের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করেছি। তাই দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসনটি বিএনপিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status