|
ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা প্রশিক্ষণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা প্রশিক্ষণ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ। কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। এ সময় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আব্দুস সবুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা যুব প্ল্যাটফর্ম সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গুজব প্রতিরোধ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ, বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যোগ, দুর্যোগকালীন সহায়তা ও সামগ্রিক উন্নয়ন সবক্ষেত্রেই যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ সমাজকে নিরাপদ ও সহনশীল করে তোলে। প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
