|
শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ নভেম্বর বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে। উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল ও সাদ্দাম হোসেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
