|
শেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির উদ্বোধন
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() শেরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফিডিং কর্মসূচির উদ্বোধন সোমবার (১৭ নভেম্বর) সকালে নকলা উপজেলা সদরে অবস্থিত নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শাহিনুর সিদ্দিকা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল নাহিদ ও রোজিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল আলম প্রমুখ। সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান জানান নকলা উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থী ফিডিং কর্মসূচির আওতায় আসবে। তারমধ্যে ১৫ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর বরাদ্দ পাওয়া গেছে। আপাতত প্রতিজন শিক্ষার্থী প্রতিদিন ২০০ মি.লি. ওজনের এক প্যাকেট তরল দুধ পাবে। পরবর্তীতে আইটেমের পরিবর্তন ও সংযোজন হতে পারে। ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ এবং ঝরেপড়া শিক্ষার্থীরা বিদ্যালয়মুখি হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
